ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের নারী সংসদ সদস্য হচ্ছেন যারা টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ

ঝড়ের পূর্বাভাস: ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সতর্ক সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 381

ছবি: সংগৃহীত

চলতি মে মাসে একাধিক কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এই মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্বে) মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'শক্তি'-র সম্ভাবনা, খুলনা-পশ্চিমবঙ্গ উপকূল সবচেয়ে ঝুঁকিতে

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশে দুই থেকে তিন দিন মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন পর্যন্ত হালকা কালবৈশাখী ঝড় শিলা ও বজ্রবৃষ্টিসহ হতে পারে।

তাপপ্রবাহ সংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দিন মৃদু (৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুই দিন তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ঝড়ের পূর্বাভাস: ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সতর্ক সংকেত

আপডেট সময় ১১:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

চলতি মে মাসে একাধিক কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এই মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্বে) মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস