ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 244

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয়।

আরও পড়ুন  মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

সকাল ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা যানজটের কবলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

আপডেট সময় ১২:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয়।

আরও পড়ুন  এইডস ঝুঁকিতে দেশ: চট্টগ্রামে নতুন রোগী ৭৫