ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আমি পোপ হতে চাই: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 117

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হতে আগ্রহী। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের পর নতুন পোপ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি পোপ হতে চাই। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।

মূলত রসিকতা করেই এমন মন্তব্য করেন ৭৮ বছর বয়সী এ নেতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি জানান, তার আসলে নির্দিষ্টভাবে কারো প্রতি ঝোঁক নেই। এরপর ট্রাম্প বলেন, নিউইয়র্কের এক কার্ডিনাল রয়েছেন, যিনি খুব ভালো, দেখা যাক কী হয়।

আরও পড়ুন  চুক্তি ছাড়াই যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প, মিত্র দেশগুলোর ওপর চরম ক্ষোভ

ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে কার্ডিনাল টিমোথি ডোলানের প্রতি ইঙ্গিত করা হয়, যিনি নিউইয়র্কের আর্চবিশপ। যদিও তিনি পোপ হওয়ার দৌড়ে নেই বলেই জানা গেছে। তবে তালিকায় যুক্তরাষ্ট্রের আরেক কার্ডিনাল, নিউজার্সির নিউয়ার্কের আর্চবিশপ জোসেফ টোবিনের নাম রয়েছে।

আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেউ কখনো ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে আসীন হননি।

গত সপ্তাহান্তে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া রোম সফর করে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এক দশকের বেশি সময় ধরে ট্রাম্প ও পোপের মধ্যে অভিবাসন ইস্যুতে প্রকাশ্য মতবিরোধ চলেছে। অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে পোপের বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প বারবার তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, প্রায় ১৩৫ জন ক্যাথলিক কার্ডিনাল গোপন কনক্লেভে অংশ নিয়ে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো স্পষ্টভাবে এগিয়ে থাকা কারও নাম সামনে আসেনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আমি পোপ হতে চাই: ট্রাম্প

আপডেট সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হতে আগ্রহী। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের পর নতুন পোপ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি পোপ হতে চাই। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।

মূলত রসিকতা করেই এমন মন্তব্য করেন ৭৮ বছর বয়সী এ নেতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি জানান, তার আসলে নির্দিষ্টভাবে কারো প্রতি ঝোঁক নেই। এরপর ট্রাম্প বলেন, নিউইয়র্কের এক কার্ডিনাল রয়েছেন, যিনি খুব ভালো, দেখা যাক কী হয়।

আরও পড়ুন  ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক