ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 405

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে। তারপর আমরা নির্বাচন করবো। আশা করি, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট।

সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগের অপশাসন, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।

সময় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসকে নিয়ে বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত, তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। সেই সঙ্গে ড. ইউনূস তার তিন শূন্য তত্ত্ব আগামীর পৃথিবীর জন্য যে জরুরি সেটা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে। তারপর আমরা নির্বাচন করবো। আশা করি, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

আরও পড়ুন  জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা