ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 300

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে আহত হয়েছেন আরও ১৫৩ জন ফিলিস্তিনি, যাদের সবাইকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৯২ জনে।

আরও পড়ুন  মরক্কোয় গাজা নিয়ে উত্তাল জনস্রোত: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠলো রাবাত

মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারী দলগুলোর পক্ষে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে এ পর্যন্ত আরও ২ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৭০০ জন।

চলমান আক্রমণ এবং হত্যাযজ্ঞে গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও ধ্বংসের মিছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৩১৪ জন ফিলিস্তিনি।

এর আগে, গত নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ধ্বংসস্তূপে পরিণত গাজা শহর এখন এক মানবিক বিপর্যয়ের নাম। খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে লাখো মানুষ। আন্তর্জাতিক মহলের বিভিন্ন অনুরোধ ও নিন্দা উপেক্ষা করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর এখন গাজার দিকে, যেখানে প্রতিদিনই মৃত্যু, কান্না আর ধ্বংস লেগেই আছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে আহত হয়েছেন আরও ১৫৩ জন ফিলিস্তিনি, যাদের সবাইকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৯২ জনে।

আরও পড়ুন  বাবা-মা হারানো শিশুদের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল, সম্পূর্ণ একা ২ হাজার