ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

মধ্যপ্রদেশে মাইক্রো গাড়ি কুয়ায় পড়ে ১০ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 414

ছবি সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় কুয়ায় পড়ে প্রাণ হারালেন ১০ জন। রবিবার রাজ্যের মান্দাসোর জেলার কাচারিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো গাড়ি কুয়ায় পড়ে গেলে গাড়িতে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে ৯ জনের মৃত্যু হয়। পরে উদ্ধার অভিযানে নেমে মৃত্যু হয় আরও একজন সাহসী গ্রামবাসীর।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও পুলিশও। তবে গাড়ির মধ্যে থাকা নয়জন যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন  গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ

ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে যান মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওড়া। তিনি জানান, “গাড়িটি কুয়ায় পড়ার পর, কুয়ার ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়েছে। কয়েকজন পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।”

ডিআইজি মনোজ কুমার সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “গাড়িটিতে দুই শিশুসহ মোট ১৩ জন ছিলেন। তাদের মধ্যে চারজন সাঁতার জানায় এবং সময়মতো কুয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাকিদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া এক গ্রামবাসী, যিনি উদ্ধারে নেমেছিলেন, তিনিও কুয়ায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন।”

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়ায় পড়ল এবং কুয়ার মধ্যে কী ধরনের বিষাক্ত গ্যাস ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবারকে সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রদেশে মাইক্রো গাড়ি কুয়ায় পড়ে ১০ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় কুয়ায় পড়ে প্রাণ হারালেন ১০ জন। রবিবার রাজ্যের মান্দাসোর জেলার কাচারিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো গাড়ি কুয়ায় পড়ে গেলে গাড়িতে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে ৯ জনের মৃত্যু হয়। পরে উদ্ধার অভিযানে নেমে মৃত্যু হয় আরও একজন সাহসী গ্রামবাসীর।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও পুলিশও। তবে গাড়ির মধ্যে থাকা নয়জন যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন  মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা: হেলপারের মৃত্যু