ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

রাশিয়া-ইউক্রেন চুক্তির দ্বারপ্রান্তে: ট্রাম্পের আশাবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 455

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে। গতকাল শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আজ একটি ভালো দিন আলোচনা করার জন্য।” ক্রেমলিনের পক্ষ থেকেও এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। তবে আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন  ট্রাম্প-শি জিনপিং বৈঠক: বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, চুক্তির প্রধান বিষয়গুলোতে রাশিয়া ও ইউক্রেন প্রায় একমত। তিনি উভয় পক্ষকে উচ্চপর্যায়ের বৈঠক করে দ্রুত চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়াকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি করাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। একই দিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হলে ভূখণ্ড বিষয়ক আলোচনা শুরু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব অনুযায়ী রাশিয়া দখলকৃত ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দিতে পারে বলে আশাবাদী কূটনৈতিক মহল।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রোমে উপস্থিত হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ক্রিমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ অব্যাহত রাখা উচিত।” ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় মস্কো। ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালায়। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রুশ নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, চলমান যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গতকাল আবারও রাশিয়া সফর করেন। এটি চলতি বছরে তাঁর চতুর্থ রাশিয়া সফর। তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর পুতিনের উপদেষ্টা উষাকভ জানান, “এই আলোচনাকে আমরা অত্যন্ত কার্যকর মনে করছি। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেন চুক্তির দ্বারপ্রান্তে: ট্রাম্পের আশাবাদ

আপডেট সময় ১১:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে। গতকাল শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আজ একটি ভালো দিন আলোচনা করার জন্য।” ক্রেমলিনের পক্ষ থেকেও এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। তবে আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি