ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।

আরও পড়ুন  ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি

পেহেলগামের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। মোদিকে ফোন করে তিনি ভারতীয় জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি হামলার পেছনের ঘটনা নেতানিয়াহুকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং বলেন, এ ধরনের বর্বর হামলার সঙ্গে জড়িত অপরাধী ও তাদের সহায়তাকারীদের বিচার নিশ্চিত করতে ভারত বদ্ধপরিকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে জানান, “ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে হামলার নিন্দা জানান এবং ভারতীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেন।”

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক। ভারত সরকার হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে দাবি করেছে।

হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বেড়ে গেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে যে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতেও রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়

আপডেট সময় ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।

আরও পড়ুন  "মোদির সঙ্গে বৈঠকে ট্রাম্পের বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য"