ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

চলতি বছরে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 480

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টুনামেন্টের ফরম্যাট পুনর্বিবেচনা ও লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে ২০২৬ সাল পর্যন্ত এই আসর স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আরও পড়ুন  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো সাউথ আফ্রিকা

বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘সাফ চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপ হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সাফ, আমাদের সদস্য সংস্থাগুলো এবং স্পোর্টফাইভ মনে করেছে যে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত রাখা হবে, যাতে আমাদের সব স্টেকহোল্ডার ও সদস্য সংস্থাগুলো প্রতিযোগিতাটি আরও জাঁকজমকভাবে আয়োজনের জন্য যথাযথ সময় পায়।’

২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই সাফ চ্যাম্পিয়নশিপের জন্য একটি উপযুক্ত সময়সূচি ও ভেন্যু নির্ধারণে বিশেষ মনোযোগ দিতে হবে কর্তৃপক্ষকে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টেকহোল্ডারদের সহযোগিতাও চেয়েছে সাফ।

নিউজটি শেয়ার করুন

চলতি বছরে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টুনামেন্টের ফরম্যাট পুনর্বিবেচনা ও লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে ২০২৬ সাল পর্যন্ত এই আসর স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আরও পড়ুন  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক