ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 231

ছবি: সংগৃহীত

এবার পাকিস্তানের নাগরিকদের ভারতীয় ভিসা বাতিল করেছে ভারত সরকার। পেহেলগামে কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরে ভারতের সন্দেহের তীর পাকিস্তানের দিকে।

ভারত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই ঘটনার সাথে পাকিস্তানের বিন্দু মাত্র সম্পর্ক নেই বলে দাবি করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। এদিকে সারা বিশ্বের মতো তিনি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি বলেন ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহের কারনে এই ঘটনার অবতারণা হয়েছে। তবে ভারত পাকিস্তানের ব্যাপারে বেশ কিছু জোরালো সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  ভারতের উত্তরপ্রদেশের রিল বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

একটি সিদ্ধান্তে বলা হয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা পারাপার করেছেন তারা ১ মের আগে ফিরতে পারবেন।
সূত্র জানায়,দীর্ঘদিন ধরে পাঞ্জাবের আটারি ওয়াগা সীমান্তে উভয় দেশের যৌথ বন্ধুত্বপূর্ণ সামরিক কুচকাওয়াজ হয়ে আসছে।

চেকপোস্ট বন্ধ হওয়ার মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এছাড়া ভারত সরকার আরো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের যে সকল নাগরিক বিশেষ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের সকলের ভিসা বাতিল করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা দেশে ফিরবেন। এই দুটি সিদ্ধান্তের মাধ্যমে ভারতে পাকিস্তানের ভিসা বন্ধ হয়ে গেল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বুধবার রাতে সাংবাদিকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও আরো অনেকগুলো সিদ্ধান্তের বিষয়ে তিনি আলোচনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোটা দাগের মোট পাঁচটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে ভারত কোন কারণ ছাড়াই বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। অল্প কিছু চিকিৎসা ভিসা দিলেও গত কয়েক মাস সেটাও পাচ্ছেন না রোগীরা বলে অভিযোগ রয়েছে।

এদিকে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র আতংবাদীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় সারা বিশ্ব উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। গত মঙ্গলবার ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে। এই হত্যার দায় স্বীকার করেনি কোন সংগঠন।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর কি তাইবার ছায়া সংগঠন টিআরএফ এই হত্যাকান্ড চালিয়েছে। সম্প্রতি সময়ে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর এটি সবচেয়ে বড় হামলার ঘটনা।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আপডেট সময় ০৩:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

এবার পাকিস্তানের নাগরিকদের ভারতীয় ভিসা বাতিল করেছে ভারত সরকার। পেহেলগামে কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরে ভারতের সন্দেহের তীর পাকিস্তানের দিকে।

ভারত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই ঘটনার সাথে পাকিস্তানের বিন্দু মাত্র সম্পর্ক নেই বলে দাবি করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। এদিকে সারা বিশ্বের মতো তিনি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি বলেন ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহের কারনে এই ঘটনার অবতারণা হয়েছে। তবে ভারত পাকিস্তানের ব্যাপারে বেশ কিছু জোরালো সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ: তৃতীয় সৌভাগ্যের খোঁজে নিউজিল্যান্ড, ভারতের শাপমোচনের লড়াই