০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 97

ছবি সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাকিব মোল্লা নামে আরেক যুবক আহত হয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উজিরপুর উপজেলার সাহেবেরহাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, র‌্যাব সদস্যরা সন্ধ্যার দিকে রত্নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক র‌্যাব সদস্যদের ওপর হঠাৎ চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা গুলি চালায়। গুলিতে সিয়াম ও রাকিব মোল্লা দু’জনই আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল র‌্যাব-৮ এর উপ–অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, “সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চালান। এ সময় অভিযুক্তরা র‌্যাবের ওপর হামলা চালালে আত্মরক্ষায় র‌্যাব গুলি চালায়। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত, আহত ১

আপডেট সময় ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫