ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 468

ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসকে সামনে রেখে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় ভোটগ্রহণে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছে না।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও পড়ুন  নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের

তিনি বলেন, “বছরের শেষভাগে নির্বাচন আয়োজন নিয়ে কারো আপত্তি থাকলে তারাই ব্যাখ্যা দিক—ডিসেম্বরে ভোটগ্রহণে কী সমস্যা?” তিনি আরও বলেন, “বিএনপি এ সময়ে কোনো জটিলতা বা বাধা দেখছে না। বরং নির্বাচন আয়োজনের জন্য এটি একটি উপযুক্ত সময়।”

নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, “যদি চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দায়িত্ব পালন সম্পন্ন করতে পারে, তবে ডিসেম্বরেই নির্বাচন হওয়াটা সমস্যা কোথায়?”

সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, “এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। তবে বিএনপি চায়, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।”

এ সময় প্রশাসনে বিএনপির লোক বসানোর বিষয়ে এনসিপির অভিযোগের প্রেক্ষিতে নজরুল ইসলাম খান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “যারা এই অভিযোগ করছেন, তারা তো নিজেরাই সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে কি তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন?”

তিনি দাবি করেন, বাস্তবে বিএনপিকে বরং প্রশাসন থেকে বঞ্চিত করা হয়েছে এবং দলটির অংশগ্রহণ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে।

এদিকে বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জনগণ ও রাজনৈতিক মহলের প্রত্যাশা অনুযায়ী, ড. ইউনূস নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন বলে আমরা আশাবাদী।”

রাজনৈতিক অঙ্গনে নির্ধারিত সময়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। ডিসেম্বরের নির্বাচন ঘিরে বিএনপি ও শরিক দলগুলোর এমন অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট সময় ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ডিসেম্বর মাসকে সামনে রেখে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় ভোটগ্রহণে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছে না।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও পড়ুন  নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার