ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

গণতন্ত্র ও সংস্কারের লক্ষ্যে খেলাফত মজলিসের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ ও জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

আরও পড়ুন  নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, তবে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা: ইইউ রাষ্ট্রদূত

সংলাপের শুরুতে খেলাফত মজলিসকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থে কাজ করবে।’

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতি, বিচারব্যবস্থা, দুর্নীতিবিরোধী কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কারসহ বিভিন্ন খাতের ওপর প্রস্তুত প্রতিবেদনগুলো এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ খেলাফত মজলিসের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অধ্যাপক রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে আর কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। গুম, খুন, নির্যাতন কিংবা বিচারবহির্ভূত হত্যার অবসান হবে। এসব রোধ করে একটি সুবিচারপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

খেলাফত মজলিসের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসূফ আশরাফ, মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

বৈঠক শেষে মাওলানা ইউসূফ আশরাফ বলেন, ‘আমরা পূর্বে বিভিন্ন সংস্কার বিষয়ে আমাদের স্পষ্ট মতামত দিয়েছি। আজকের বৈঠকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার বিষয়ে একটি সম্মিলিত দিকনির্দেশনা তৈরির লক্ষ্যে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র ও সংস্কারের লক্ষ্যে খেলাফত মজলিসের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

আপডেট সময় ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ ও জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

আরও পড়ুন  সংস্কার কম চাইলে ডিসেম্বরেই হতে পারে নির্বাচন: প্রধান উপদেষ্টা 