ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পুতিনের একতরফা অস্ত্রবিরতির ঘোষণায় যুদ্ধ থামে না, অভিযোগ জেলেনস্কির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

ইস্টার সানডে উপলক্ষে একতরফাভাবে ৩০ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ঘোষণা রক্ষা করছেন না বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণ চলছে।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল

শনিবার মস্কোয় রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকে পুতিন এই অস্ত্রবিরতির ঘোষণা দেন। টেলিভিশনে সম্প্রচারিত সেই বক্তব্যে পুতিন বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে উপলক্ষে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে কোনো হামলা চালাবে না। তবে তিনি সতর্ক করে দেন, ইউক্রেনীয় বাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে রাশিয়ার সেনাবাহিনী থাকবে পূর্ণ প্রস্তুতিতে।

পুতিন বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই সময়টায় কোনো সামরিক তৎপরতা চালাব না।”

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, পুতিনের এই ঘোষণা নিছকই প্রহসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মানুষের জীবন নিয়ে পুতিনের আরেকটি নির্মম খেলা এটি। আমাদের আকাশে রুশ শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টারের পবিত্রতা এবং মানবজীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব স্পষ্ট করে তুলেছে।”

জেলেনস্কি আরও বলেন, যদি রাশিয়া এখন নিঃশর্তভাবে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে যেতে চায়, ইউক্রেন তা মানতে প্রস্তুত। তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোরও আহ্বান জানান।

এছাড়া, তিনি দাবি করেন, অস্ত্রবিরতির সময় রাশিয়ার কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও রুশ ড্রোনের তৎপরতা দেখা যাচ্ছে। তবে কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনে শুরু হয় ইউক্রেন যুদ্ধ, যা ইতোমধ্যে তিন বছর পেরিয়ে গেছে। যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পর্যন্ত কোনো কার্যকর ফলাফল সামনে আসেনি।

নিউজটি শেয়ার করুন

পুতিনের একতরফা অস্ত্রবিরতির ঘোষণায় যুদ্ধ থামে না, অভিযোগ জেলেনস্কির

আপডেট সময় ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইস্টার সানডে উপলক্ষে একতরফাভাবে ৩০ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ঘোষণা রক্ষা করছেন না বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণ চলছে।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে