ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

গা/জা দখলের পরিকল্পনা নিশ্চিত করলো ই*স*রা*য়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 416

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ১৭ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এরইমধ্যে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে। তারা ‘নিরাপত্তা অঞ্চলের’ নামে গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে। সেইসঙ্গে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূলরেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে।

আরও পড়ুন  ইসরায়েলের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না: খামেনি

গতকাল কাটজ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, অতীতের মতো হবে না, যেসব এলাকা সন্ত্রাসীমুক্ত ও জব্দ করা হয়েছে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) সেখান থেকে সরবে না।

তিনি আরও বলেছেন, লেবানন ও সিরিয়ার মতোই, গাজার স্থায়ী বা অস্থায়ী যেকোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও (ইসরায়েলি) বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশ হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির বেশ ক’জন ঊর্ধ্বতন কমান্ডারও আছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল।

জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক বলছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মূলত নিশ্চিত করেছেন যে ‘দখল’ ইসরায়েলের সামরিক কৌশলের অংশ। এবং এই দখল লেবানন ও সিরিয়াতেও হবে।

নিউজটি শেয়ার করুন

গা/জা দখলের পরিকল্পনা নিশ্চিত করলো ই*স*রা*য়েল

আপডেট সময় ০৫:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ১৭ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এরইমধ্যে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে। তারা ‘নিরাপত্তা অঞ্চলের’ নামে গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে। সেইসঙ্গে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূলরেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৯, আহত চার