ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ধানমন্ডিতে চাঁদাবাজি: প্রাইভেটকার থামিয়ে টাকা আদায়, যুবক গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 464

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো. আশরাফুল আলম (২৩)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, আশরাফুল এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন দীর্ঘদিন ধরে ধানমন্ডির রোড নম্বর ২/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তারা পথচারী প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের জোরপূর্বক গাড়ি থামিয়ে চাঁদা আদায় করত।

আরও পড়ুন  ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

এ সংক্রান্ত ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার আশরাফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।

জবানবন্দিতে আশরাফুল জানায়, সে এবং তার সহযোগীরা প্রায় চার মাস ধরে নির্দিষ্ট ওই এলাকায় এবং আশপাশে চাঁদাবাজি করে আসছে। তারা পরিকল্পিতভাবে প্রাইভেটকার ও মোটরসাইকেলের গতিরোধ করে চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত।

ধানমন্ডি থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আশরাফুলকে জিজ্ঞাসাবাদে তার সহযোগীদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। চক্রটি বড় কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটক আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিগগিরই তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

রাজধানীর ব্যস্ত এলাকায় দিনের পর দিন এভাবে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় এমন অপরাধ নির্মূলে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডিতে চাঁদাবাজি: প্রাইভেটকার থামিয়ে টাকা আদায়, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো. আশরাফুল আলম (২৩)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, আশরাফুল এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন দীর্ঘদিন ধরে ধানমন্ডির রোড নম্বর ২/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তারা পথচারী প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের জোরপূর্বক গাড়ি থামিয়ে চাঁদা আদায় করত।

আরও পড়ুন  বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করুন: মির্জা আব্বাস