ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ‘মান্নার’ জন্মদিন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 581

ছবি সংগৃহীত

আজ ১৪ এপ্রিল, টাঙ্গাইলের কালিহাতীর সন্তান, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা আজও রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ে। কৈতলা গ্রামের সাধারণ এক পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী নায়ক।

চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’ দিয়ে অভিনয়ের প্রথম ধাপ শুরু করলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ ছবির মাধ্যমে একক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই ছবির পর থেকেই শুরু হয় মান্নার সাফল্যযাত্রা।

আরও পড়ুন  ১৭ বছর পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রয়াত কিংবদন্তি নায়ক মান্নার সিনেমা

‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘কাবুলিওয়ালা’ একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন গণমানুষের প্রিয় মুখ। বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি, তেজোদ্দীপ্ত উপস্থিতি ও ন্যায়বোধসম্পন্ন চরিত্রগুলোর মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন।

তার অসামান্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে একবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ আরও অনেক সম্মাননা পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি সহ-অভিনেত্রী শেলী কাদেরকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। তাদের একমাত্র পুত্রসন্তানের নাম সিয়াম ইলতিমাস মান্না।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মৃত্যুর এত বছর পরেও মান্না রয়ে গেছেন স্মৃতির অমলিন পাতায়। তার চলচ্চিত্র, সংলাপ আর মানবিকতা আজও অনুপ্রেরণা হয়ে জেগে আছে অসংখ্য চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে। জন্মদিনে জাতি আজ আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছে এই গুণী শিল্পীকে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ‘মান্নার’ জন্মদিন আজ

আপডেট সময় ০৩:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫