ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার বেনজীরকে ফেরত নিতে আমিরাতের চিঠি রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন ফিরে আসলেন?

নতুন বছরের সূচনাতেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৪, ক্ষতিগ্রস্ত একাধিক ভবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 308

নতুন বছরের সূচনাতেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৪, ক্ষতিগ্রস্ত একাধিক ভবন

ছবি: সংগৃহিত

নতুন বছরের সূচনা দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবারের এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এবং দুটি জেলার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। তবে একটি ভবনের দ্বিতীয় তলা আংশিক ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন  ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমানঘাঁটি বিধ্বস্ত, দাবি ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের

ইউক্রেনের বিমানবাহিনী সকালে কিয়েভের দিকে ধেয়ে আসা ড্রোনের সতর্কতা জারি করেছিল। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির সরকার জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ ভবন ও জনবসতি এলাকা। রাশিয়ার এই ড্রোন হামলা নতুন বছরে শান্তি প্রতিষ্ঠার আশাকে আরও কঠিন করে তুলেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, “রাশিয়ার আগ্রাসন ঠেকাতে আমাদের পাশে থাকবে ওয়াশিংটন।” ২১ মিনিটের এই বার্তায় জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত যে নতুন মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “পুতিনের আগ্রাসন বন্ধ করা এবং শান্তি প্রতিষ্ঠা ছাড়া এই যুদ্ধের সমাপ্তি সম্ভব নয়। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে মিলে রাশিয়াকে বাধ্য করবে শান্তি প্রতিষ্ঠা করতে।”

নতুন বছরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে। তবে রাশিয়ার ক্রমাগত আক্রমণ এবং বৈশ্বিক জোটের প্রতিরোধের মধ্যে এই সংকট কতটা দীর্ঘায়িত হবে, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

নতুন বছরের সূচনাতেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৪, ক্ষতিগ্রস্ত একাধিক ভবন

আপডেট সময় ১১:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহিত

নতুন বছরের সূচনা দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবারের এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এবং দুটি জেলার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। তবে একটি ভবনের দ্বিতীয় তলা আংশিক ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন  ইউক্রেনে ৭২ ড্রোন নিক্ষেপ রাশিয়ার