ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

আরও পড়ুন  ইসরায়েল থেকে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু এই বিরতির দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ২,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ইসরায়েলের লবিং: সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখার নতুন কৌশল অবলম্বন