ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 392

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের প্রচলিত লোগোতে কিছুটা ‘সংস্কার’ করা হয়েছে। নতুন লোগোতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে ‘পুলিশ’ শব্দটি।

আরও পড়ুন  পাকিস্তানের কাছে পরাজয়ে বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণে বাংলাদেশ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে নতুন লোগো সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা রয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ার পর সারাদেশের পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ সদর দফতর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্ম, অফিসিয়াল পতাকা, বিভিন্ন দফতরের সাইনবোর্ড এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই একযোগে সারাদেশে পুলিশের সব ইউনিটে নতুন লোগোর ব্যবহার শুরু হবে।
নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

আপডেট সময় ০৭:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫