ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সংশোধন উদ্যোগে জনমত বোঝার জন্য জরিপ চালাবে ঐকমত্য কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 415

ছবি সংগৃহীত

রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য গঠনে গঠিত কমিশনের কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশে জনমত জরিপ চালানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পাশাপাশি, একটি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবে।

গতকাল সোমবার জাতীয় সংসদের এলডি হলে “আমার বাংলাদেশ (এবি) পার্টি”-এর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতেই এই তথ্য জানান তিনি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন  দ্বিতীয় দফার ষষ্ঠ দিনে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ

অধ্যাপক আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ২৯টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে মতামত দিয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের সংলাপ। নির্ধারিত সময় অনুযায়ী জুলাইয়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে চায় কমিশন।

সংলাপে এবি পার্টির পক্ষ থেকে সংস্কার সম্পর্কিত বিস্তৃত মতামত তুলে ধরা হয়। দলটি কমিশনের উত্থাপিত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৮টির সঙ্গে একমত পোষণ করেছে। ২৬টিতে আংশিক সম্মতি ও ৩২টি প্রস্তাবে দ্বিমত প্রকাশ করেছে তারা।

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, “দ্বিমত ও আংশিক একমত যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। অনানুষ্ঠানিক ও গোপন আলোচনার মাধ্যমেও আমরা জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি। দেশের সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব পক্ষের সহযোগিতায় জাতীয় ঐকমত্য কমিশন সফল হবে এবং বাংলাদেশ একটি কার্যকর সংস্কারের পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জনপ্রশাসনসহ পাঁচটি বিষয়ে গঠিত কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করছে এই প্ল্যাটফর্ম। আলোচনার মাধ্যমে গৃহীত প্রস্তাবসমূহ বাস্তবায়নের প্রতিশ্রুতি হিসেবে জুলাই মাসে সই হবে একটি ঐতিহাসিক ‘জুলাই সনদ’।

নিউজটি শেয়ার করুন

সংশোধন উদ্যোগে জনমত বোঝার জন্য জরিপ চালাবে ঐকমত্য কমিশন

আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য গঠনে গঠিত কমিশনের কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশে জনমত জরিপ চালানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পাশাপাশি, একটি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবে।

গতকাল সোমবার জাতীয় সংসদের এলডি হলে “আমার বাংলাদেশ (এবি) পার্টি”-এর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতেই এই তথ্য জানান তিনি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন  ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া