ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

গাজায় নৃশংসতার বিরুদ্ধে শোবিজ তারকাদের হৃদয়বিদারক আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত বর্বরতা আর হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা। প্রতিদিন সেখানে মৃত্যুর মিছিল, আহতের আহাজারি আর নিস্পাপ শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। মানবতার এই চরম অবমাননায় কাঁপছে সারাবিশ্ব, প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা দেশের মানুষ। পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতোই গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢালিউড কিং শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, “গাজা আজ শুধুই একটি ভূখণ্ড নয়, এটি নিপীড়িত মানবতার প্রতীক। প্রার্থনা ছাড়া কিছু করতে না পারার কষ্ট আরও বেশি তীব্র।”

আরও পড়ুন  গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবে আরব নেতারা

চিত্রনায়ক আফরান নিশো লিখেছেন, “শিশুহত্যা ও সাধারণ মানুষের রক্তাক্ত দৃশ্য দেখে মন ভেঙে যাচ্ছে। শান্তি চাই, যুদ্ধ নয়। নিরীহ মানুষের ওপর নিপীড়ন বন্ধ হোক।”

অভিনেতা আব্দুন নুর সজল বলেন, “মানবতা কোথায় হারিয়ে গেল? ঈদের পরপরই এমন বর্বরতা, এটা মনুষ্যত্বের পরিচয় নয়। তবে একদিন বিচার হবেই।”

চিত্রনায়িকা দিঘি বলেন, “গাজার মানুষ যেন আমারই ভাইবোন। আল্লাহ যেন তাদের রক্ষা করেন।” অভিনেত্রী রত্না কবিরের কণ্ঠে ঝরে পড়ে বেদনা, “ফেসবুকে গাজার দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়ছি। সন্তানের সামনে মায়ের মৃত্যু, ভাষা হারিয়ে ফেলি।”

চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত বলেন, “গাজার মানুষের জন্য শুধু দোয়াই করতে পারছি। ভালোবাসা আর প্রার্থনায় পাশে আছি।” শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর লিখেছেন, “আমরাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বল ইমানের মুসলিম।”

চিত্রনায়ক ইমন আশাবাদ ব্যক্ত করে বলেন, “গাজা শেষ হবে না। এটি কুরআনিক প্রতিশ্রুত ভূমি।” এই তালিকায় আরও রয়েছেন পরীমনি, জয়া আহসান, বুবলী, নোশিন ফারজানা ঐশ্বি, হুমায়রা সুবাহ, তানহা তাসনিয়া, আন্তর্জাতিক নৃত্যশিল্পী নিকি আহমেদসহ অনেকেই।

তারা প্রত্যেকে এক কণ্ঠে বলছেন গাজায় রক্তপাত বন্ধ হোক। মানবতা জয় হোক, শান্তি ফিরে আসুক।

নিউজটি শেয়ার করুন

গাজায় নৃশংসতার বিরুদ্ধে শোবিজ তারকাদের হৃদয়বিদারক আহ্বান

আপডেট সময় ০৭:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলের অব্যাহত বর্বরতা আর হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা। প্রতিদিন সেখানে মৃত্যুর মিছিল, আহতের আহাজারি আর নিস্পাপ শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। মানবতার এই চরম অবমাননায় কাঁপছে সারাবিশ্ব, প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা দেশের মানুষ। পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতোই গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢালিউড কিং শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, “গাজা আজ শুধুই একটি ভূখণ্ড নয়, এটি নিপীড়িত মানবতার প্রতীক। প্রার্থনা ছাড়া কিছু করতে না পারার কষ্ট আরও বেশি তীব্র।”

আরও পড়ুন  গা/জা/য় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ২১, আহত শতাধিক