ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

হজ ব্যবস্থাপনায় গাফিলতি: ৯ এজেন্সির কারণে ৩৬৮ হজযাত্রী অনিশ্চয়তায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 465

ছবি সংগৃহীত

প্রতি বছর পবিত্র হজ পালনের জন্য লাখো ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কা-মদিনায় ছুটে যান। বাংলাদেশ থেকেও প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এই মহত্‌ আয়োজনের। তবে চলতি বছর কিছু এজেন্সির দায়িত্বে অবহেলার কারণে বিপাকে পড়েছেন শত শত হজযাত্রী।

সরকারি তথ্যানুসারে, দেশের ৯টি হজ এজেন্সি যথাসময়ে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ও যাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেনি। ফলে ২০২৫ সালের হজে অংশগ্রহণকারী ৩৬৮ জন যাত্রীর হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন  হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

এই ঘটনাকে কেন্দ্র করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৯ এজেন্সির কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ এপ্রিলের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জানা গেছে, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের নেতৃত্বে থাকা ৯টি অংশীদার এজেন্সির নাম হলো কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কে জি প্রগতি এয়ার সার্ভিস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, আহনাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল কাবা ইন্টারন্যাশনাল, আল মুজিব কর্পোরেশন ও মুশাররফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যদি কোনো যাত্রী এই অব্যবস্থাপনার কারণে হজে যেতে না পারেন, তবে সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

এদিকে, রোববার কক্সবাজারের রামু মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সরকার বরদাশত করবে না। দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নেবেন ৮৭ হাজার ১০০ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হজ ব্যবস্থাপনায় গাফিলতি: ৯ এজেন্সির কারণে ৩৬৮ হজযাত্রী অনিশ্চয়তায়

আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

প্রতি বছর পবিত্র হজ পালনের জন্য লাখো ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কা-মদিনায় ছুটে যান। বাংলাদেশ থেকেও প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এই মহত্‌ আয়োজনের। তবে চলতি বছর কিছু এজেন্সির দায়িত্বে অবহেলার কারণে বিপাকে পড়েছেন শত শত হজযাত্রী।

সরকারি তথ্যানুসারে, দেশের ৯টি হজ এজেন্সি যথাসময়ে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ও যাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেনি। ফলে ২০২৫ সালের হজে অংশগ্রহণকারী ৩৬৮ জন যাত্রীর হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন  আরো এক হজযাত্রী মৃত্যু