ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও সচল দেশের পুঁজিবাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 415

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির দীর্ঘ বিরতির পর আজ (রোববার) থেকে আবারও লেনদেন শুরু হয়েছে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

আরও পড়ুন  ঈদে বাজারে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

ঈদের ছুটির আমেজ কাটিয়ে ৯ দিনের বিশ্রাম শেষে সকাল ১০টা থেকে পুনরায় কার্যক্রমে ফিরেছে শেয়ারবাজার। লেনদেন চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর শুরু হবে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন, যা চলবে ২টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে নতুন করে কোনো শেয়ারের দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা চালিয়ে যাওয়া যাবে।

রমজান মাসে ঈদের ছুটির আগে পুঁজিবাজারে লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত এবং ১টা ৫০ মিনিট পর্যন্ত ছিল ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন। ঈদ পরবর্তী সময়ে তা আবার পূর্বের স্বাভাবিক সূচিতে ফিরে এসেছে।

চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ। ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ছিল সরকারি ছুটি। এরপর ৩ এপ্রিল নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সাপ্তাহিক ছুটি ছিল ২৮ ও ২৯ মার্চ এবং ৪ ও ৫ এপ্রিল। ফলে দীর্ঘ ৯ দিনের ছুটিতে অধিকাংশ কর্মজীবী পেয়েছেন এক টানা বিশ্রাম।

এত দীর্ঘ বন্ধের পর আজ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাঝে ছিল স্বস্তি ও উদ্দীপনার আবহ। বাজারে ফেরার প্রথম দিনে অনেকেই ছিলেন আশাবাদী নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে।

বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও বাজারের গতি দেখতে কয়েক দিন সময় লাগতে পারে। তবে দীর্ঘ বিশ্রামের পর বাজারে ইতিবাচক সাড়া আশা করা যাচ্ছে।

পুঁজিবাজারে কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দেশের আর্থিক কর্মকাণ্ডেও গতি ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও সচল দেশের পুঁজিবাজার

আপডেট সময় ০১:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির দীর্ঘ বিরতির পর আজ (রোববার) থেকে আবারও লেনদেন শুরু হয়েছে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

আরও পড়ুন  ঈদ ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৪ জুনের ট্রেনের টিকিট