ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

চীনের পাল্টাঘাতে কাঁপল ওয়ালস্ট্রিট, বিশ্ববাজারে বাড়ছে বাণিজ্যযুদ্ধের শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে শুরু হয়েছে ভয়াবহ পতনের ঢেউ। শুক্রবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারগুলোতে একসঙ্গে ছয় শতাংশ পর্যন্ত সূচক পতন হয়, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধস বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন  পাল্টা শুল্ক ইস্যুতে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে বাণিজ্য মন্ত্রণালয়, কালই বসছে বৈঠক

বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধের আতঙ্কে শেয়ারহোল্ডারদের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ। বিনিয়োগকারীদের চোখে-মুখে শুধু অনিশ্চয়তার ছাপ।

শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ, নাসডাকের পতন হয়েছে ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স প্রায় ২২০০ পয়েন্ট হারিয়ে হ্রাস পেয়েছে ৫.৫ শতাংশ। ছোট ও মাঝারি মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী রাসেল ২০০০ সূচক কমেছে প্রায় ৪ শতাংশ।

বৃহস্পতিবারের অস্থিরতা কাটতে না কাটতেই শুক্রবার আরও ভয়াবহ চিত্র উঠে আসে শেয়ারবাজারে। কোভিড-১৯ মহামারির শুরুর পর এমন বিপর্যয় আর দেখা যায়নি।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণাই এই উত্তেজনার মূল কারণ। এর প্রতিক্রিয়ায় চীন পাল্টা ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছে, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি কিছু বিরল পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং।

চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এর আগেও তারা মার্কিন কয়লা ও এলএনজির ওপর ১৫ শতাংশ শুল্ক বসিয়েছিল, এবার তার সঙ্গে নতুন শুল্ক যোগ হয়ে হার দাঁড়াবে ৪৯ শতাংশে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ চীনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন, “চীন ভুল খেলেছে। তারা ভয় পেয়েছে। কিন্তু তারা এই যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রাখে না।”

বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তির এ উত্তপ্ত পরিস্থিতি শুধু মার্কিন বাজার নয়, গোটা বিশ্বেই অস্থিরতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাণিজ্যযুদ্ধ যে এখন আর শুধুই নীতিগত লড়াই নয়, সেটি আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

চীনের পাল্টাঘাতে কাঁপল ওয়ালস্ট্রিট, বিশ্ববাজারে বাড়ছে বাণিজ্যযুদ্ধের শঙ্কা

আপডেট সময় ০৫:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে শুরু হয়েছে ভয়াবহ পতনের ঢেউ। শুক্রবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারগুলোতে একসঙ্গে ছয় শতাংশ পর্যন্ত সূচক পতন হয়, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধস বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম