ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক প্রত্যাহারের আশায় ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 290

ছবি সংগৃহীত

ইসরায়েলের ওপর আরোপিত ১৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি প্রশাসনের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  পশ্চিম তীর ও দক্ষিণ সিরিয়ায় স্থায়ী অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর

গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই নেতানিয়াহুর চতুর্থ ওয়াশিংটন সফর। তবে ট্রাম্পের দ্বিতীয় দফা শাসনামলে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর কোন বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

নেতানিয়াহুর অফিস যদিও সফরটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ইসরায়েলের তিনজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে সফরের খবর নিশ্চিত করেছেন। তাদের মতে, সফরের সময়সূচি এবং আলোচ্য বিষয় নির্ধারণে এখনো কাজ চলছে।

সম্প্রতি দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়, যেখানে ট্রাম্প নিজেই নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। বর্তমানে নেতানিয়াহু পূর্ব ইউরোপ সফরের অংশ হিসেবে হাঙ্গেরিতে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, সোমবার হোয়াইট হাউসে আয়োজিত বৈঠকে দুই নেতা ইসরায়েলের ওপর শুল্ক প্রত্যাহার ছাড়াও গাজা যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করবেন।

মার্কিন সংবাদমাধ্যম Axios জানায়, এই সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ এই সপ্তাহেই নেতানিয়াহুকে দুর্নীতির এক মামলায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। যদিও তিনি মামলার তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকটে জর্জরিত নেতানিয়াহুর জন্য এটি আন্তর্জাতিক সমর্থন আদায়ের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক কেবলমাত্র বাণিজ্যিক ইস্যুতে সীমাবদ্ধ না থেকে, আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক অগ্রাধিকার নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন ধারণা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক প্রত্যাহারের আশায় ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় ১১:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ইসরায়েলের ওপর আরোপিত ১৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি প্রশাসনের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা