০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

হত্যা মামলাসহ একাধিক অভিযোগে মানিকগঞ্জ আদালতে মমতাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 75

ছবি সংগৃহীত

হত্যা, হামলা ও ভাঙচুরের একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।

মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এবং আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা ২০২৪ সালের ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন। তিনি ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলাটি দায়ের করেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি আজ আদালত-১ ও ৩-এ অনুষ্ঠিত হচ্ছে। তাকে সকালেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে আনা হয়েছে।”

এর আগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যাসহ একাধিক মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন মমতাজ। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে তাকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়।

এদিকে, মমতাজ বেগমকে আদালতে আনা উপলক্ষে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলাসহ একাধিক অভিযোগে মানিকগঞ্জ আদালতে মমতাজ

আপডেট সময় ১২:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫