০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত
ভ্রমন

৩১ জানুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় স্থানীয়রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারির পর থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে।

প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপে যাতায়াত করলেও এবার পরিবেশগত কারণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নভেম্বরে পর্যটকদের দিনভিত্তিক ভ্রমণের অনুমতি থাকলেও রাত্রিযাপন নিষিদ্ধ ছিল। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন ২ হাজার পর্যটকের জন্য রাত্রিযাপনের অনুমতি মিললেও ফেব্রুয়ারি থেকে সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুম দীর্ঘায়িত হলে তারা উপকৃত হতেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ৩১ জানুয়ারির পর পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ভ্রমন

৩১ জানুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় স্থানীয়রা

আপডেট সময় ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫