ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী মিষ্টি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় সংসদে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে। নির্দেশনার পর বৃহস্পতিবারই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন  দলীয় সিদ্ধান্ত মানার বার্তা বিএনপির সভায়

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের ওই মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এ ছাড়া ফেরদৌসী আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী মিষ্টি

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় সংসদে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে। নির্দেশনার পর বৃহস্পতিবারই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন  সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র