ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গুতেরেসের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরুর আগে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

আরও পড়ুন  জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: মূল বক্তব্য

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে খলিলুর রহমানের সভাপতির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ ফোরামে সভাপতির দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতো কোনো কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

গুতেরেসের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরুর আগে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

আরও পড়ুন  জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে