ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

এনসিপির কর্মসূচিতে বিস্ফোরণ; পুলিশের তদন্ত কমিটি গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের মধ্যেই দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে মঞ্চে সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

রাত সাড়ে ৯টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চালানো হামলা। তবে এ ঘটনায় দল ভীত নয় এবং ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিস্ফোরণের পর নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ রাখা হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন থানায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় বের হয়ে তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন।

সোমবার রাত ১১টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি জানান, সাভারে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে।

নিউজটি শেয়ার করুন

এনসিপির কর্মসূচিতে বিস্ফোরণ; পুলিশের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬