ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 123

ছবি সংগৃহীত

গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “গণমাধ্যম হলো সমাজের আয়না, তাই গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে।”

সোমবার (১৫ জুন) সকালে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “যে ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে বিবেচনা করতে হবে।”

আরও পড়ুন  তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সংবাদমাধ্যমে সংযোগ বাড়ানোর প্রস্তাব

“মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রতিযোগিতার সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে।”

সেমিনারে মন্ত্রী আরও জানান, দেশে একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের তৎপরতা বর্তমানে বেশ বেগবান হচ্ছে এবং সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “গণমাধ্যম হলো সমাজের আয়না, তাই গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে।”

সোমবার (১৫ জুন) সকালে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “যে ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে বিবেচনা করতে হবে।”

আরও পড়ুন  সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী