ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 153

ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আজ রোববার (১০ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্ণাঢ্য এই আয়োজনে প্রধানমন্ত্রী বার্ষিক প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি গত এক বছরে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের হাতে বিশেষ পদক ও সম্মাননা তুলে দেবেন।

সকাল থেকেই রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে এক আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  মাজার জিয়ারত শেষে সমাবেশে প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন এবং দেশ ও জনগণের কল্যাণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বলেন, অপরাধের আধুনিকায়ন ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে জননিরাপত্তা নিশ্চিত করে পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি কিশোর গ্যাং, মাদক ও মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তাদের বাণীতে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশেষ করে ভুক্তভোগীদের আইনি সেবা নিশ্চিত করা এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য নির্ধারিত বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদকসহ (পিপিএম) বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।

চার দিনব্যাপী এই আয়োজনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। ১৩ মে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬