ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

থালা-বাটি হাতে ভুখা মিছিল: যমুনার সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 828

ছবি: খবরের কথা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অবস্থান নেওয়ার ১০ মিনিটের মাথায় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি কর্মচারীরা। ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার কর্মচারী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, শহীদ মিনার থেকে মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ প্রথম দফায় জলকামান নিক্ষেপ করে বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এবং প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।

আরও পড়ুন  ১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ: ব্যবস্থা নেওয়া হয়েছে

সেখানে প্রায় ১০ মিনিট অবস্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে কর্মচারীদের সরিয়ে দেয়। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত কর্মচারীদের দাবি, দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং তা চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে টানা তিনদিন দুই ঘণ্টা করে এবং গত বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা এই ভুখা মিছিল বের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, যমুনা ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

থালা-বাটি হাতে ভুখা মিছিল: যমুনার সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান

আপডেট সময় ০৩:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অবস্থান নেওয়ার ১০ মিনিটের মাথায় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি কর্মচারীরা। ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার কর্মচারী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, শহীদ মিনার থেকে মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ প্রথম দফায় জলকামান নিক্ষেপ করে বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এবং প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।

আরও পড়ুন  এআই দিয়ে আসামি শনাক্ত করলো পুলিশ