ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে
দাস ও তামিমের জোড়া সেঞ্চুরি

ক্রিস গেইলের বলে ভাগ বসালেন লিটন কুমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 200

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের নীরবতা ভেঙে যেন নতুন জীবনের বার্তা দিলেন লিটন দাস। রাজশাহীর বিপক্ষে অসাধারণ এক ইনিংসে ২২ গজে তার ব্যাট কথা বলল শিল্পের ভাষায়। ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি জানিয়ে দিলেন, লিটন ফুরিয়ে যাননি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। আর এই সেঞ্চুরি বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১২ সালে ক্রিস গেইল একই সময়ে সিলেট রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডের পাশে এবার লিটনের নাম। হয়তো গেইলের কথা মনে করেই লিটন বলছেন, “সিনিয়রদের জায়গা ছেড়ে দিতে হয়, তবে সম্মান রেখেই।”

আরও পড়ুন  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন

আজকের দিনের চমক এখানেই শেষ নয়। লিটনের দুর্দান্ত সেঞ্চুরির দিনে ইনিংসের শেষ ওভারে আরেক সেঞ্চুরি পূর্ণ করেছেন তানজিদ হাসান তামিম। ১০৮ রান করে আউট হওয়ার আগে নিশ্চিত করেন, বিপিএলে দুই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তার নাম। এর আগে এই অর্জন ছিল কেবল তামিম ইকবালের।

এত সব সাফল্যের পরেও দিনটি ছিল মিশ্র অনুভূতির। দুপুরে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লিটনের। তবে মাঠের পারফরম্যান্স বারবার প্রমাণ করে, খেলার আসল গল্প তো রেকর্ড বইয়ের পাতায় লেখা হয়। আজ লিটন ও তামিম মিলে সেই গল্প নতুনভাবে লিখলেন।

নিউজটি শেয়ার করুন

দাস ও তামিমের জোড়া সেঞ্চুরি

ক্রিস গেইলের বলে ভাগ বসালেন লিটন কুমার

আপডেট সময় ০৯:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

দীর্ঘদিনের নীরবতা ভেঙে যেন নতুন জীবনের বার্তা দিলেন লিটন দাস। রাজশাহীর বিপক্ষে অসাধারণ এক ইনিংসে ২২ গজে তার ব্যাট কথা বলল শিল্পের ভাষায়। ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি জানিয়ে দিলেন, লিটন ফুরিয়ে যাননি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। আর এই সেঞ্চুরি বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১২ সালে ক্রিস গেইল একই সময়ে সিলেট রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডের পাশে এবার লিটনের নাম। হয়তো গেইলের কথা মনে করেই লিটন বলছেন, “সিনিয়রদের জায়গা ছেড়ে দিতে হয়, তবে সম্মান রেখেই।”

আরও পড়ুন  আন্তর্জাতিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড — বাংলাদেশ রয়েছে কোন অবস্থানে?