ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করল ডিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো.শহীদ মাহমুদ হেমী (৪২)।

আরও পড়ুন  দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখাল আদালত

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান ডিবির বরাত দিয়ে বলেন, রোববার (৪ মে) রাত ৯টায় রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে মো. সফুর উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে বনশ্রী এলাকা থেকে মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১টায় নাসির হোসেনকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করল ডিবি

আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো.শহীদ মাহমুদ হেমী (৪২)।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার