ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 144

ছবি সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট বিক্রির অনলাইন সেবা (ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে বন্ধ রয়েছে। একইসঙ্গে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার সেবাও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।

শুক্রবার (৪ এপ্রিল) কমলাপুর (ঢাকা) রেলওয়ে স্টেশন ঘুরে ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এমন ভোগান্তির কথা জানা গেছে। যদিও রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করে থাকে।

আরও পড়ুন  ফ্রান্সের সেনা প্রত্যাহার: সেনেগালের দুটি সামরিক ঘাঁটি বন্ধ

ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার সফটওয়্যার বন্ধ থাকায় কাউন্টার থেকে শুধু ব্ল্যাক পেপার টিকিট (বিপিটি) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শুধু স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হচ্ছে না।

কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, আজ শুধু হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে। কোনো সিট আছে কিনা সেটি দেখার সুযোগ নেই। তারা শুধু স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কেন আগাম কোনো ঘোষণা ছাড়াই এই সেবা বন্ধ হলো।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে টিকিট বিক্রির ওয়েবসাইটের সার্ভার স্লো হয়ে গিয়েছিল। সেটা ঠিক করতে গিয়ে পুরোটা একসঙ্গে শাটডাউন হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের প্রিন্টেড টিকিট দিয়ে যাত্রীদের সেবা দিচ্ছি। যদিও আমাদের সব টিকিট অ্যাডভান্স বিক্রি হয়ে গিয়েছে।

তিনি আরও জানান, গতকাল রাত থেকে এটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তারা আমাদের জানিয়েছে আজ দুপুরের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

আপডেট সময় ০২:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট বিক্রির অনলাইন সেবা (ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে বন্ধ রয়েছে। একইসঙ্গে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার সেবাও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।

শুক্রবার (৪ এপ্রিল) কমলাপুর (ঢাকা) রেলওয়ে স্টেশন ঘুরে ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এমন ভোগান্তির কথা জানা গেছে। যদিও রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করে থাকে।

আরও পড়ুন  শীর্ষ আদালতকে ট্রাম্পের সতর্কবার্তা: "হস্তক্ষেপ বন্ধ না হলে দেশ বিপদে পড়বে"