ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
র‍্যাব 

চুরি, ছিনতাই ও খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একদল দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এ প্রেক্ষাপটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের নিরাপত্তা জোরদারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

শনিবার রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‍্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

র‍্যাব মহাপরিচালক বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবও জোরদার অভিযান পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিরতিহীন টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি জানান, দেশের প্রতিটি ব্যাটালিয়নে রোবাস্ট প্যাট্রোলিং চালু রয়েছে এবং নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো নাশকতামূলক কার্যক্রমের দ্রুত প্রতিরোধ সম্ভব হয়।

দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং অপরাধী চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাটালিয়নগুলোর নিজস্ব কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে বাড়তি টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালু রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত আছে এবং দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

র‍্যাব 

চুরি, ছিনতাই ও খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একদল দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এ প্রেক্ষাপটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের নিরাপত্তা জোরদারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

শনিবার রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‍্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাব : মহাপরিচালক