০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
মুস্তাফিজের জন্য লাহোর কালান্দার্সের ভালোবাসার বার্তা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল ভারত বিশ্বকাপ ফাইনালে এখন সর্বোচ্চ রানের মালিক নীল জার্সিধারীরা পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের কোস্টা চিকা প্রকৃতির এক লুকানো রত্ন” হাদি হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ঢাকা, আহত আন্দোলনকারী ও সাংবাদিক, জাবের গুলিবিদ্ধ ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ, আহত আন্দোলনকারী ও সাংবাদিক বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় থাকছে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল সৌদি আরব, কিনতে পারবেন বিত্তশালী অমুসলিম প্রবাসীরা

ড. শামসুল আলম গ্রেফতার: মোহাম্মদপুরে ডিবি’র অভিযানে সাবেক প্রতিমন্ত্রী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সকালে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, “ঢাকার মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।”

উল্লেখ্য, ড. শামসুল আলম ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) হিসেবে কর্মরত ছিলেন। অর্থনীতিতে তার অবদানের জন্য তিনি *একুশে পদক* পেয়েছেন।

ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন। ২০০৯ সালের ১ জুলাই তিনি প্রেষণে ছুটি নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ড. শামসুল আলম গ্রেফতার: মোহাম্মদপুরে ডিবি’র অভিযানে সাবেক প্রতিমন্ত্রী আটক

আপডেট সময় ১২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫