ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত ট্রুডোর, রাশিয়ার তির্যক প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 138

ছবি সংগৃহীত

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করছে কানাডা, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার (৩ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে আয়োজিত সম্মেলনের পর ট্রুডোর এই মন্তব্য আসে। ইউরোপের ১৮টি দেশের নেতারা এই বৈঠকে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং চার দফা পরিকল্পনা ঘোষণা করেন।

আরও পড়ুন  পুতিন-ট্রাম্প বৈঠকে কি ‘ইউক্রেন কৃত্রিম রাষ্ট্র’ প্রমাণে ঐতিহাসিক নথি প্রস্তুত?

বৈঠকে স্টারমার বলেন, ইউক্রেনের সামরিক সহায়তা বজায় রাখা, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত রাখাই মূল লক্ষ্য।

এই প্রেক্ষাপটে, কানাডার সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, “যেকোনো কিছুই সম্ভব”। তিনি জানান, ২০১৫ সাল থেকে যুক্তরাজ্য ও পোল্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ৪৪ হাজার ইউক্রেনীয় সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে কানাডা। পাশাপাশি, এখন পর্যন্ত কিয়েভকে প্রায় ২০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে অটোয়া, যা ইউক্রেনের জন্য বিশ্বের পঞ্চম বৃহত্তম সহায়তা।

তবে ইউক্রেনে সেনা মোতায়েনের ইঙ্গিত রাশিয়ার নজর এড়ায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্যঙ্গ করে বলেন, “নিজেদের সীমান্ত রক্ষার জন্য কানাডার পর্যাপ্ত সৈন্য আছে কি না, সেটাই আগে দেখা উচিত।”

এদিকে, সম্প্রতি একাধিক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প মজা করে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। রুশ মুখপাত্রের মন্তব্য সেই প্রসঙ্গেরই ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত ট্রুডোর, রাশিয়ার তির্যক প্রতিক্রিয়া

আপডেট সময় ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করছে কানাডা, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার (৩ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে আয়োজিত সম্মেলনের পর ট্রুডোর এই মন্তব্য আসে। ইউরোপের ১৮টি দেশের নেতারা এই বৈঠকে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং চার দফা পরিকল্পনা ঘোষণা করেন।

আরও পড়ুন  সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া