ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম যুক্ত করে ত্রয়োদশ সংসদে শোকপ্রস্তাব গৃহীত নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ যুদ্ধ ইরানি শাসকগোষ্ঠীকে আরো শক্তিশালী করে ফেলবে— ইরানি গণতন্ত্রকামীদের মত যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানের; অন্যথায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুঁশিয়ারি

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ইরানি বাহিনী বাহরাইনের জ্বালানি ট্যাংকে অতর্কিত হামলা চালিয়েছে। দেশটির অতর্কিত হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।’

দেশটির মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নেতানিয়াহুর সিদ্ধান্তে উত্তাল তেল আবিব, গাজায় হামলায় বন্দীদের জীবন শঙ্কায়

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে, সেখান থেকে ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষার জন্য এ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। উল্টো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি বার্তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

নিউজটি শেয়ার করুন

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা

আপডেট সময় ০৫:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ইরানি বাহিনী বাহরাইনের জ্বালানি ট্যাংকে অতর্কিত হামলা চালিয়েছে। দেশটির অতর্কিত হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।’

দেশটির মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মৌলভীবাজারে আইনজীবীর উপর হামলা