ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রাণ গেল দুই জনের চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক করাচিতে মার্কিন কনস্যুলেট রণক্ষেত্র, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রীঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় ভিসা নিয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক: সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসারয়েলের হামলার প্রতিক্রিয়ায় শনিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে স্পষ্ট আগ্রাসন উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

এ সময় ইরানের বিপ্লবি গার্ডের প্রতিশোধমূলক পদক্ষেপেরও নিন্দা জানান গুতেরেস। তিনি বলেন, চলমান পরিস্থিতি এমন এক উত্তেজনা সৃষ্টি করেছে যা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন  আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে করাচির পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

এদিকে জাতিসংঘে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেন ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভারি। এ সময় আগ্রাসন বন্ধ না হলে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরানে হামলা চালিয়ে কোনো আইন লঙ্ঘন করেনি যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, যতদিন ইরান তার সন্ত্রাস চালিয়ে যাবে, ততদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভারি বলেন, এই অপরাধমূলক আগ্রাসন মোকাবিলা এবং শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড প্রতিহত করার জন্য ইরান প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ক্ষমতা এবং উপায় ব্যবহার করছে। এই অঞ্চলে প্রতিপক্ষ বাহিনীর সমস্ত ঘাঁটি, সুযোগ-সুবিধা এবং সম্পদকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে ইরান। আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তার আত্মরক্ষার অধিকার কোনো দ্বিধা ছাড়াই প্রয়োগ করে যাবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালজ বলেন, ‘উন্নত ক্ষেপণাস্ত্র ক্ষমতা অর্জনের জন্য ইরানের অব্যাহত প্রচেষ্টা, কূটনৈতিক সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অস্বীকৃতি আজকের এই হামলার মূল কারণ। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, এই নীতি রাজনীতির বিষয় নয়।এটি বিশ্বব্যাপী নিরাপত্তার বিষয়। সেই লক্ষ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র আইনসম্মত পদক্ষেপ নিচ্ছে।’

ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেন, ‘এই অভিযানে পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আমাদের অঞ্চলে সন্ত্রাসকে ইন্ধন যোগায় এমন দমন-পীড়নের যন্ত্রপাতি লক্ষ্য করা হচ্ছে। ইরানি সরকার কোনো যুক্তিসঙ্গত বিকল্প না রাখায় এই পথ আমাদের বেছে নিতে হয়েছে। এই যৌথ প্রচেষ্টা যতদিন হুমকি থাকবে, ততদিন অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

আপডেট সময় ১২:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসারয়েলের হামলার প্রতিক্রিয়ায় শনিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে স্পষ্ট আগ্রাসন উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসারয়েলের হামলার প্রতিক্রিয়ায় শনিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে স্পষ্ট আগ্রাসন উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

এ সময় ইরানের বিপ্লবি গার্ডের প্রতিশোধমূলক পদক্ষেপেরও নিন্দা জানান গুতেরেস। তিনি বলেন, চলমান পরিস্থিতি এমন এক উত্তেজনা সৃষ্টি করেছে যা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন  ইরানের হামলায় ইসরাইলের মৃত সংখ্যা বেড়ে ২৪, হামলা অব্যাহত