০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 142

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি এর আগে বলেছিলেন যে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনো বাকি রয়েছে। দেখা যাক, কী হয়।’
তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘বেশিভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে।’
‘আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প

আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫