ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল এক সৈনিকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 171

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় গুলিবিনিময়ে এক সেনাসদস্যও শহীদ হন। সোমবার (৬ মে) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রবিবার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক অভিযানে অংশ নেয় সেনাবাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গুলিবিনিময় হয়। এতে আট সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে: সর্বদলীয় বৈঠকে দাবি রাজনাথের

উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকার সাধারণ স্থানে চালানো অভিযানে সেনাসদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে সুনির্দিষ্ট হামলা চালায়। এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়।

এছাড়া, দক্ষিণ ওয়াজিরিস্তানে চালানো আরেক অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী নিহত হয়। এই অভিযানের সময় বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হন সেনাবাহিনীর সদস্য নায়েক মুজাহিদ খান। তার বয়স ছিল ৪০ বছর এবং তিনি কোহাট জেলার বাসিন্দা।

খাইবার ও বান্নু জেলায় আরও দুটি পৃথক সংঘর্ষে তিনজন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনীর দাবি, নিহতরা ওই এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ওপরও হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

আইএসপিআর-এর বিবৃতিতে আরও জানানো হয়, সন্ত্রাসীদের দমন এবং এলাকায় শান্তি-নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল এক সৈনিকের

আপডেট সময় ১১:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫