ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইসরাইলের উসকানিতে পা দেবে না তুরস্ক, সিরিয়াকে দেবে না নতুন যুদ্ধে জড়াতে: এরদোয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 204

ছবি সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর দেশ ইসরাইলের কোনো উসকানিতেই সাড়া দেবে না এবং সিরিয়াকে নতুন কোনো যুদ্ধে জড়াতে দেবে না। তিনি বলেন, ইসরাইল আজ আন্তর্জাতিক আইনের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে এবং তারা নিয়মিতভাবে এই আইন লঙ্ঘন করে যাচ্ছে।

এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “ইসরাইল মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে চায়। কারণ তারা তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ও কূটনৈতিক অর্জন অস্বস্তি অনুভব করছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তেলআবিব যদি তুরস্ককে ঘিরে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করে, আমরা তা খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

আরও পড়ুন  সিরিয়া–লেবানন সম্পর্কে নতুন অধ্যায়ের ডাক দিলেন প্রেসিডেন্ট আল-শারা

এরদোয়ান আরও বলেন, তুরস্ক চায় একটি ঐক্যবদ্ধ, স্বাধীন এবং ভূখণ্ডগতভাবে অখণ্ড সিরিয়া গড়ে উঠুক। আন্তর্জাতিক সম্প্রদায়কেও সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সিরিয়াকে নতুন করে সংঘাতে জড়ানো মানে আরও রক্ত, অশ্রু ও মৃত্যুর পথে ঠেলে দেওয়া।

তিনি বলেন, “ইসরাইলের উসকানির পথ শুধু ধ্বংস আর মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যায়। আমরা তুরস্ক হিসেবে এমন কোনো আগুনে ঘি ঢালব না যা আমাদের প্রতিবেশী অঞ্চলগুলোকে আরও বিপদের দিকে ঠেলে দেয়।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে এরদোয়ান শুধু ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নয়, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশ্নে তুরস্কের কৌশলগত গুরুত্বও তুলে ধরেছেন।

তুরস্ক দীর্ঘদিন ধরেই সিরিয়া সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সীমান্তবর্তী এই দেশটি মানবিক সহায়তা, রাজনৈতিক উদ্যোগ ও শরণার্থী সংকট মোকাবেলায় সক্রিয় ছিল। এই প্রেক্ষাপটে, এরদোয়ানের বক্তব্য ইসরাইলের আঞ্চলিক ভূমিকার বিরুদ্ধে এক কৌশলগত বার্তা বলেই বিবেচনা করা হচ্ছে।

তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবে, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে আগামীর কূটনৈতিক হিসাব-নিকাশের উপর।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের উসকানিতে পা দেবে না তুরস্ক, সিরিয়াকে দেবে না নতুন যুদ্ধে জড়াতে: এরদোয়ান

আপডেট সময় ১১:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর দেশ ইসরাইলের কোনো উসকানিতেই সাড়া দেবে না এবং সিরিয়াকে নতুন কোনো যুদ্ধে জড়াতে দেবে না। তিনি বলেন, ইসরাইল আজ আন্তর্জাতিক আইনের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে এবং তারা নিয়মিতভাবে এই আইন লঙ্ঘন করে যাচ্ছে।

এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “ইসরাইল মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে চায়। কারণ তারা তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ও কূটনৈতিক অর্জন অস্বস্তি অনুভব করছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তেলআবিব যদি তুরস্ককে ঘিরে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করে, আমরা তা খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

আরও পড়ুন  তুরস্কের দেয়া নিষেধাজ্ঞায় ইরানের কড়া প্রতিক্রিয়া