ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনায় সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 106

ছবি সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) তিনি আলাদা ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন।

ফোনালাপে মার্কো রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পাকিস্তানকে সাম্প্রতিক হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন  বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ফোনালাপে শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে ভারতকে ‘উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে’ অনুরোধ জানান। তিনি অভিযোগ করেন, ভারত ইন্দাস পানি চুক্তি থেকে একতরফাভাবে সরে এসে পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

এদিকে, এই আলোচনার আগে ইসলামাবাদ জানায়, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে, যা অনুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। তারা আশঙ্কা করছে, কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধে এই হামলা চালানো হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকারি এক নোটিশে জানানো হয়েছে। এর আগে ইসলামাবাদও একই ধরনের পদক্ষেপ নিয়ে ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

গত ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনারা একাধিকবার গোলাগুলি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং ‘বিপজ্জনক সংঘর্ষ এড়াতে’ উভয় পক্ষকে শান্ত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন।

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকেই।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান উত্তেজনায় সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৩:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) তিনি আলাদা ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন।

ফোনালাপে মার্কো রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পাকিস্তানকে সাম্প্রতিক হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন  নাইজারে সহিংস হামলায় ১৩ সেনা নিহত, নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক