ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 172

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ, পানামা খাল, চীনের নিয়ন্ত্রণে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেছেন, চীন সামরিক সুবিধা এবং “অন্যায়” অর্থনৈতিক লাভের জন্য এই অঞ্চলে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনা করছে, তাই পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। বুধবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা অভিযান

পানামা সিটিতে মধ্য আমেরিকান নিরাপত্তা সম্মেলনে হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে পানামা খাল এবং খাল এলাকা চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না এবং হবেও না।” তিনি উল্লেখ করেন, আমেরিকা চীনের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু একইসাথে চীনের হুমকিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে।

হেগসেথ জানান, পানামা খালটি সুরক্ষিত রাখতে আমেরিকা পানামার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

গত মঙ্গলবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র “চীনের প্রভাব থেকে পানামা খাল ফিরিয়ে নেবে।” সাংবাদিকদের তিনি জানান, “চীন এই খালটি তৈরি করেনি, পরিচালনা করে না এবং এটি অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।”

এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেন, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে পানামা এবং তিনি ঘোষণা করেন যে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে। ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে গিয়ে প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনোর সাথে দেখা করেন, এবং এরপর পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে যায়, যা বেইজিংয়ের সমালোচনার কারণ হয়।

নিউজটি শেয়ার করুন

পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫