১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল হওয়ার শঙ্কায় বহির্নোঙরও মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১ বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু সোয়া চার লাখ পোস্টাল ব্যালট দেশে এলো বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক সাফল্য এশিয়ায় চতুর্থ দেশ হিসেবে F-35 যুদ্ধবিমান পাচ্ছে সিঙ্গাপুর পরমাণু স্থাপনার চাইতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে ইরান: এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির সংযুক্ত আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল হওয়ার শঙ্কায় বহির্নোঙরও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির আওতায় এবার বন্দরের বহির্নোঙরেও সব ধরনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতা হুমায়ন কবীর এই কর্মসূচির কথা জানান। এর আগে গত কয়েক দিন ধরে বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতামুক্ত থাকলেও এবারের কঠোর কর্মসূচিতে তা-ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগ্রাম পরিষদের চার দফা দাবি:
১. এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা।
২. আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা।
৩. আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।
৪. বর্তমান বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা।
সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, “নৌপরিবহন উপদেষ্টা গত বৃহস্পতিবারের বৈঠকে আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। উল্টো বন্দর চেয়ারম্যান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচাল করতে চান। তাকে দ্রুত অপসারণ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।”
আন্দোলনের প্রেক্ষাপট:
এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে ৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। গত মঙ্গলবার থেকে তা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নেয়। এর ফলে বন্দরের তিনটি প্রধান টার্মিনাল—এনসিটি, সিসিটি ও জিসিবি-র কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে আন্দোলনকারীদের অভিযোগ, বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শ্রমিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে পুনরায় ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা:
দেশের মোট রপ্তানির ৯১ শতাংশই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। টানা কর্মবিরতির ফলে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা।

সংবাদ সম্মেলনে পরিষদের অন্যান্য নেতাদের মধ্যে মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম এবং শরীফ হোসেন ভুট্টোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল হওয়ার শঙ্কায় বহির্নোঙরও

আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬