০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু সোয়া চার লাখ পোস্টাল ব্যালট দেশে এলো বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক সাফল্য এশিয়ায় চতুর্থ দেশ হিসেবে F-35 যুদ্ধবিমান পাচ্ছে সিঙ্গাপুর পরমাণু স্থাপনার চাইতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে ইরান: এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির সংযুক্ত আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান: এলাকায় চাঞ্চল্য ৩০ বছর পর বাংলাদেশহীন বিশ্বকাপ: হাহাকার আর রোমাঞ্চের দোলাচল

কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে রমেশ চন্দ্র সেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। পরে ১৭ আগস্ট তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা বিচারাধীন ছিল।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

আপডেট সময় ০১:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬