ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: ১২৬৩ লিটার জ্বালানি তেল উদ্ধার

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 395

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযানে তিনটি দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত দোকান মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা

প্রেস রিলিজে বলা হয়, ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রির কার্যক্রম শনাক্ত করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থলে কেরানীগঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

প্রেস রিলিজে জানানো হয়, কলাতিয়া বাজারে পরিচালিত অভিযানে রাকিব অটো থেকে ১ হাজার লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেন (৪৫) কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং চার দিনের মধ্যে উদ্ধারকৃত অকটেন বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

একই অভিযানে হামিম স্টোর থেকে ১০৩ লিটার ও হৃদয় স্টোর থেকে ১৬০ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। হামিম স্টোরের মালিক হুমায়ুন কবির (৪৭) এবং হৃদয় স্টোরের মালিক আলতাফ হোসেন (৪৮) কে পৃথকভাবে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং উভয় ক্ষেত্রেই দুই দিনের মধ্যে উদ্ধারকৃত জ্বালানি তেল বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া সাংবাদিকদের জানান, নির্ধারিত পাম্প ব্যতীত খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় করার কোন বিধান নেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জ্বালানি তেলের কোন অবৈধ প্রয়োগ না হয় সে বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: ১২৬৩ লিটার জ্বালানি তেল উদ্ধার

আপডেট সময় ১১:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযানে তিনটি দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত দোকান মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঢাকায় তাপমাত্রা কমেছে, বৃষ্টির সম্ভাবনা